July 9, 2026, 6:16 pm

দেশের ক্রান্তিকালে জিয়া পরিবার সব সময় পাশে দাঁড়িয়েছে : আমান উল্লাহ আমান

Reporter Name
  • আপডেট Friday, September 19, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের ক্রান্তিকালে জিয়া পরিবার সব সময় পাশে দাঁড়িয়েছে,পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করেছিল তখন জিয়াউর রহমান চট্টগ্রাম কালুর ঘাটে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাভারের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কফিল উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর