July 9, 2026, 11:09 pm

অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ উদ্যোগ স্বাগত জানিয়েছেন এলাকাবাসী

Reporter Name
  • আপডেট Thursday, September 18, 2025
  • 85 জন দেখেছে

শারমিন খানম :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে টঙ্গী পূর্ব থানা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানা এলাকায় রাত সাড়ে ১১টা থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টঙ্গী একটি শিল্পাঞ্চনগরী। এখানে শিল্পকল কারখানার হাজার হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছেন। তাদের নিরাপত্তা এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়টি মাথায় রেখে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মনে করছি এই উদ্যোগ গ্রহণের ফলে অপরাধীরা অপরাধ করতে সুযোগ পাবে না। বিভিন্ন এলাকায় রাত ১১টার পর রাস্তার পাশে ও অলিগলিতে চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে মিশে যায়। এক পর্যায়ে আড্ডার ফাঁকে ছিনতাই ও মাদক ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধ করে দ্রুত পালিয়ে যায়। ঘনবসতিপূর্ণ ও বস্তি এলাকা হওয়ায় অপরাধীরা নানা কৌশলে অপরাধ করার চেষ্টা করে। তাই অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ রাখা হবে। তবে জরুরি সেবা চালু থাকবে বলে তিনি জানান।
গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে, ফ্লাইওভারের নীচে এবং উপরে ও অলিগলিতে চায়ের দোকানে আড্ডা থেকে অপরাধের জন্ম হচ্ছে। রাত সাড়ে ১১টায় দোকানপাট বন্ধ হলে রাস্তা ফাঁকা থাকবে, আর তখন কেউ অপরাধ করলে সহজেই চোখে পড়বে। এতে মানুষের ভিড়ে অপরাধীরা পালাতে পারবে না। দোকানপাট বন্ধ হওয়ার পর পুলিশি মনিটরিং জোরদার ও সিসি ক্যামেরাগুলো পুরোদমে সক্রিয় করলে অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আমরা মনে করছি। এছাড়াও এলাকা ভিত্তিক পাহারা জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর