July 9, 2026, 11:09 pm

রংপুরে ‘পদ্মরাগ’ ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ!

Reporter Name
  • আপডেট Tuesday, September 16, 2025
  • 84 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ডালিঃ রংপুরে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার কারণে কুড়িগ্রামের সাথে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করছিল। হঠাৎ করেই ট্রেনের পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিছু যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার কাজ চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে হঠাৎ রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় কুড়িগ্রাম-ঢাকা রুটের যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। নির্ধারিত সময়ের ট্রেনগুলোও স্থগিত রাখতে হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর