July 9, 2026, 11:14 pm

ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

Reporter Name
  • আপডেট Tuesday, September 16, 2025
  • 63 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন সাবেক এমপি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন।মঙ্গলবার তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারুন্দিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন।তিনি ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।আয়োজন করে তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠন।
এসময় বিশেষ অতিথি পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক। অনুষ্টান পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার।অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু,ময়মনসিংহ উত্তর যুবদলের সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন,তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর