July 9, 2026, 11:14 pm

টঙ্গীর বউবাজার এলাকায় কিশোর গ্যাং প্রধান নূরে আলম বিএনপির পরিচয় দিয়ে চালাচ্ছে রামরাজত্য

Reporter Name
  • আপডেট Tuesday, September 16, 2025
  • 360 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীর বউবাজার এলাকায় কিশোর গ্যাং প্রধান নূরে আলম এলাকায় চালাচ্ছেন রামরাজত্য। তিনি বিএনপির পরিচয় দিয়ে এবং নেতাদের নাম ভাঙ্গিয়ে দেদারছে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। কিশোরগ্যাং এর পাশাপাশি তার পরিবারের সদস্যরাও এইসব অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তাদের ভয়ে কেউ কোন কথা বলছেন না। নূরে আলম ও তার বাহিনী এখন নিয়ন্ত্রণহীন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে এবং বিএনপি নেতাদের পরিচয় দিয়ে এইসব কর্মকান্ড চালিয়ে আসছে।
ওই এলাকার ভুক্তভোগী শামীমা খানম জানান, টঙ্গীর বউ বাজার এখন কিশোর গ্যাং এর আড্ডা খানা। নূরে আলমের নেতৃত্বে তারা মাদক, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। তাদের কারণে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। তাদের কারণে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা ছেলে-মেয়েদের, শিশু-কিশোরদের চলাফেরা করেন আতঙ্কের মধ্যদিয়ে।
তিনি আরো বলেন, টঙ্গীর বউবাজার নদীর পূর্বপাড় কিশোর গ্যাংয়ের তাণ্ডব এখন নিয়ন্ত্রণ হীন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে লিপ্ত তারা। গত ৫ আগস্টের আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। এই সুযোগে কিশোর গ্যাং এর সদস্যরা আরো বেপরোয়া হয়ে ওঠে। পাড়া মহল্লায় অলিতে গলিতে মহড়া, হামলা, মারধর, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয় এলাকাবাসীরা মনে করেন এই কিশোরগ্যাং এর যে প্রধান নূরে আলমকে গ্রেফতার করলে এলাকার মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারবে। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর