July 9, 2026, 12:27 pm

সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ছাত্রসমাজ প্রধান ভূমিকা পালন করবে : দুলু

Reporter Name
  • আপডেট Tuesday, September 16, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে বই-কলম হাতে নিয়েই এই ছাত্রসমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তার মধ্যেই উল্লেখ আছে, আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে পৃথিবীর মানচিত্রে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কিভাবে বাংলাদেশের মানুষ একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে নিজেদের দাঁড় করাবে। আজ
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদকে ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে দুলু আরও বলেন, ‘ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার ৫ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নাটোরের ছাত্রদলকর্মী রিফাদ মাহমুদ আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটা দেশের জন্য এক অনন্য গৌরব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর