May 31, 2026, 12:46 am

কাপাসিয়ায় নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

Reporter Name
  • আপডেট Tuesday, September 16, 2025
  • 72 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর এইচএসসি প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির আয়োজনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশন উপলক্ষে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী এবং সঞ্চালনা করেন কলেজ ইনচার্জ প্রভাষক জুনায়েদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক ও স্কুল শাখার প্রধান লাকি আক্তার, পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসেন রিপন, স্কুল ইনচার্জ হাবিবুল হাসান শাকিল ও কোঅর্ডিনেটর মারুফ খান। এসময় কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাজীবনে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগী হয়ে পড়াশোনা করা ও সৎভাবে দায়িত্ব পালন করলেই সফলতা আসবে। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যত গড়তে সহযোগিতা করবো।”
ওরিয়েন্টেশন ক্লাসে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিকতা সম্পর্কে দিকনির্দেশনা দেন। শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল শিক্ষাজীবন গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা এফ এম কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাজীবন শুধু বইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠদান, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ ও সততা বজায় রাখলে ভবিষ্যতে সফলতা নিশ্চিত।”
নবীন শিক্ষার্থীরা জানান, নতুন পরিবেশে আন্তরিক শিক্ষক-শিক্ষিকাদের পেয়ে তারা আরও আত্মবিশ্বাসী বোধ করছেন। অনুষ্ঠান শেষে কলেজ কর্তৃপক্ষ জানায়, এখন থেকে পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর