মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের রাজিবপুর আইডিয়াল মডেল স্কুল এন্ড অরবিট কোচিং সেন্টারে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর আইডিয়াল মডেল স্কুল ও কোচিং সেন্টারের পরিচালক ও রাজিবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান পরিচালনা করেন মোমেন আলম।এসময় অন্যান্যদের মাঝে জাহাঙ্গীর আলম ও কোচিং সেন্টারের শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অরবিট কোচিং সেন্টারের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে খুশি।