July 9, 2026, 1:41 pm

গাজীপুরে যুবদল নেতা বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

Reporter Name
  • আপডেট Saturday, September 13, 2025
  • 92 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে । এ বিষয়ে তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।
এ বিষয়ে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল জানান, গত ১৭ বছর রাজপথে থেকে বিএনপির দেওয়া সকল কর্মসূচীতে অংশ গ্রহন করেছি। একাধিক মিথ্যা মামলার আসামি হয়ে জেল খেটেছি । বৈষম্য বিরোধী আন্দোলনে থেকে ছাত্রদের সমর্থন যুগিয়েছি একটি সফল গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা কে পতন করছি। আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এরপর থেকে শেখ হাসিনার তথ্যবাহিনী কুচক্রী মহল আমার পিছনে লেগেছে। কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছি।
তিনি আরো বলেন, মাদকদ্রব অফিস থেকে ভুয়া একটি কাগজ অনলাইনে প্রচার করা হচ্ছে। এই কাগজের কোন সততা পাওয়া নেই। যা ইতি মধ্যে গাজীপুর মাদকদ্রব অফিস থেকে এই কাগজ সত্য নয় বলে জানিয়েছেন।
গাজীপুর মাদকদ্রব অধিদপ্তরের উপ- পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের অফিস থেকে এটা করা হয়নি। মাদকদ্রব্যের সকল তথ্য গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়। এই চিঠিটি সঠিক নয় এবং বিষয়টি খতিয়ে দেখবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর