July 9, 2026, 2:47 pm

স্কুলে গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট Friday, September 12, 2025
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী। আজ শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা মুজিবুর রহমান বলেন, ‘এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কুরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও উচ্ছৃঙ্খল হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দেশের মুসলমানরা সরকারকে ট্যাক্স দিচ্ছে। রাষ্ট্রের কাজ মুসলিম সন্তানদের কুরআন শিক্ষা দেওয়া। যে সরকার মুসলমানদের সন্তানকে কুরআন শিক্ষার দায়িত্ব নিতে পারে না, সেই সরকার নাচ-গান শিক্ষার জন্য বাধ্য করবে- তা দেশবাসী মেনে নিবে না। রাষ্ট্রীয় অর্থে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাকে খুশি করতে চায় আমাদের বোধগম্য নয়।’ মাওলানা হামিদী প্রাইমারি স্কুলগুলোতে কোমলমতি মুসলিম শিক্ষার্থীদের সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআন শরিফ ও জরুরি মাসআলা-মাসায়েল এবং নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আলেম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে প্রাইমারিতে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদের নিয়োগ দেওয়ার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী ও শাহিনুর আলম চৌধুরী প্রমুখ।
মুফতি আবুল হাসান কাসেমী অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্টি পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে বৃষ্টির কারণে শেষ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর