July 9, 2026, 5:00 pm

টঙ্গীতে মহাসড়কের বেহাল অবস্থায় পরিবহন ও যাত্রীদের চরম ভোগান্তি

Reporter Name
  • আপডেট Wednesday, September 10, 2025
  • 69 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক যোগাযোগ ব্যবস্থার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন রাজধানীতে যাতায়াত করে কয়েক লক্ষ মানুষ। দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। একটু বৃষ্টি হলেই এই সড়কটি খানাখন্দে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন। এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলার মানুষ ও যানবাহন চলাচল করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার সড়কের দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। এই সড়কের সংস্থার কাজে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের অবহেলা ও স্বেচ্ছাচারিতায় সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে। যদিও বিআরটি প্রকল্পের উপর দায় চাপাচ্ছেন সড়ক ও জনপদ বিভাগ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার অংশ। এই মহাসড়কের টঙ্গীবাজার বাসস্ট্যান্ড থেকে তুরাগ নদের বেইলি ব্রিজ পর্যন্ত দৈর্ঘ্য ২৬০ মিটার যা অনেকটাই ব্যবহার অনুপযোগী। সামান্য বৃষ্টি হলে পায়ে হেঁটে যাওয়ারও উপায় থাকে না। শতাধিক খানাখন্দভরা এই অংশটুকু দেখে মনে হয় সড়ক নয় যেন মরা খাল।
টঙ্গীর ঐতিহ্যবাহী পাইকারী বাজার হচ্ছে টঙ্গীবাজার। দৈনিক অর্ধলক্ষ মানুষ এই বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বেচাকেনা করে থাকেন। এই বাজারে যাতায়াতের প্রধান মাধ্যম মহাসড়কের এই খানাখন্দভরা অংশ। দীর্ঘদিন যাবৎ সড়কের এমন বেহাল দশায় ব্যাপক লোকসান গুনছেন কয়েক হাজার ব্যবসায়ী। ভোগান্তিতে পরছেন বাজারে আগত ক্রেতারা।
স্থানীয়দের দাবি বিআরটি ফ্লাইওভার নির্মাণ হওয়ার পর থেকে এই সড়কটি আর সংস্কার করা হয়নি। নদী পারাপারের জন্য অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হলেও সেটিও ঝুঁকিপূর্ণ। সংস্কার ও নতুন স্থায়ী সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেও কোন সুরাহা মিলেনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় দেড়বছর যাবৎ মহাসড়কের এই অংশটি ব্যবহার করা যাচ্ছে না। মালামাল নিয়ে আসতে গেলে প্রায়ই গাড়ি বিকল হয়ে যায়। অটোরিকশা বা ইজিবাইক দিয়ে আনতে গেলে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। তাই বাধ্য হয়ে বাজারের ভিতরের শাখা সড়ক ব্যবহার করতে হয়। এতে সময় ও অর্থ দুইটাই বেশি খরচ হয়। রাজধানীর বৃহত্তর উত্তরা, উত্তরখান, তুরাগসহ টঙ্গীর আশপাশের মানুষ এই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন। যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় এখন এই বাজারে মানুষের আনাগোনা কমে গেছে। ঐতিহ্যবাহী বাজারটি তার জৌলুস হারাতে বসছে। এতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের চরম ক্ষতির মুখে পরতে হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগের দাবি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই অংশটি বিআরটি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকায় তারা কিছুই বলতে পারছেন না।
এবিষয়ে বিআরটি প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, যেহেতু প্রকল্পের মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেছে তাই প্রকল্পের আওতায় কাজ করার সুযোগ আপাতত নেই। তবে জনদুর্ভোগ লাঘবের জন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে টঙ্গীবাজার বাস স্ট্যান্ড থেকে রাজধানীর আব্দুল্লপুর পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য বিকল্প একটি প্রস্তাব অর্থ বিভাগের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুতই সংস্কার কাজ শুরু হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর