ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘর সহ রাইসমিল ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের ঘটনা।এ ঘটনায় দুলাল মিয়া (৫২) সহ ৫ জনকে আসামি করে থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন ভুক্তভোগী নূরুল ইসলাম (৬৫),সরেজমিনে গিয়ে দেখা যায়,রাইস মিলের ধ্বংসাবিশেষ পড়ে আছে। অবশিষ্ট দুটি মেশিনের যন্ত্রাংশ, ভিটেতে থাকা ইট খুলে নিচ্ছে প্রতিপক্ষের লোকজন। অন্যপাশে পাকা ঘর তৈরির কাজ করছেন অভিযুক্ত দুলাল মিয়া। ভুক্তভোগী নূরুল ইসলাম জানান,আমার পৈতৃক সম্পত্তিতে রাইস মিল তৈরি করে দীর্ঘদিন ধরে ধান ভাঙার ব্যবসা করে আসছিলাম। রবিবার প্রতিবেশী দুলাল তার লোকজন নিয়ে আমার ঘরসহ মিলটি লুটপাট করে নিয়ে গেছে।অভিযুক্ত দুলাল মিয়ার সাথে কথা হলে তিনি জানান, মিলটি আমার জায়গায় ছিলো। তাই আমি ভেঙে নিয়ে গেছি।অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি ওবায়দুর রহমান জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।