July 9, 2026, 3:51 pm

১০টা হোন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা’- এই দিন আমরা ৫ আগস্টে শেষ করে এসেছি এই রাজনীতি বাংলাদেশে চলবে না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিদি ::
  • আপডেট Sunday, September 7, 2025
  • 81 জন দেখেছে

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিদি :: কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, ‘১০টা হোন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা’- এই দিন আমরা ৫ আগস্টে শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল- যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হোন্ডা-গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) এনসিপির ‘উঠানে নতুন সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বে-ইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বে-ইনসাফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন সেটা আমাদের দরকার নেই।
সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটা গ্রাম মহল্লা ইউনিয়নভিত্তিক সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অবিচার অনাচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনারা সত্যের পথে থাকলে ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আব্দুল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকব। অপরাধ করতে শক্তির প্রয়োজন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থানীয়ভাবে নেতাকর্মীরা অপরাধী হয়ে ওঠে। গ্রামপর্যায়ে মানুষ যদি অন্যায়ের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে দাঁড়ায় তখন অপরাধীরা আর সাহস পাবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
এনসিপির দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠন নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ, সার্চ কমিটির সদস্য সাকিল আহমেদ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর