July 9, 2026, 3:51 pm

ঈশ্বরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট Sunday, September 7, 2025
  • 147 জন দেখেছে
মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিনের নেতৃত্বে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রবিবার (০৭ সেপ্টেম্বর)বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার (ঝুলন) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন, রফিকুল আল আজাদ, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন মিলন, সাবেক ছাত্রদল ও যুব নেতা মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের  যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুব নেতা সাইফুল সরকার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর