July 9, 2026, 1:32 pm

টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, September 6, 2025
  • 65 জন দেখেছে

শারমিন খানম :: গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেইট এলাকায় দ্বিতীয় তলা বিশিষ্ট নতুন দলীয় কার্যালয় উদ্বোধন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব মো. নাজমুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এড. শওকত হোসেন সরকার। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ধানের র্শীষ মার্কায় ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমরা আশা করছি অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবেন। একটি গোষ্ঠী বিদেশে বসে এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান কালা, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটু, গাজীপুর মহানগর জাসাস এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিরন, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মো. আইয়ুব আলী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল শিকদার বসু, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মোখলেসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর