স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের মধ্যে শেখ হাসিনা চোরতন্ত্র ও পরিবার তন্ত্র সৃষ্টি করেছিলো। তার পরিবারের সদস্যরা যে লুটপাট করেছে সেই টাকা দিয়ে বাংলাদেশে ২০টি বাজেট ঘোষণা করতে পারতো। গতকাল বৃহস্পতিবার বিকালে টঙ্গী বড় দেওড়া এলাকায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউণ্ডেশন এলাকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নবগঠিত গাজীপুর-৬ আসনে দল আমাকে মনোনয়ন দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করেন তাকেই মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন। বিগত ১৭টি বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের অত্যাচার, নির্যাতন, জেলজুলুম সহ্য করে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দল মূল্যায়ন করবেন বলে আমি বিশ^াস করি। যে যাই বলুক না কেন নমিনেশন আমাকে দিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। তিনি বলেন, সরকার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারাই ষড়যন্ত্র করে রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে দল থেকে বহিষ্কার করিয়েছেন। আমি আশা করছি দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিবেন।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক রাজু মাষ্টারের সঞ্চালনা দোয়া ও আলোসভা সভায় উপস্থিত ছিলেন-সরকার সাইফুল ইসলাম বিপ্লব, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, যুবদল নেতা সেলিম কাজল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।