শারমিন খানম :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) বুধবার এক প্রস্তুতিমূল সভার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সরকার।
সভায় জাবেদ আহমেদ সুমন সরকার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এই দিনটি স্মরণীয় করে রাখতে হবে।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উৎসব নয়, বরং সংগ্রাম ও গৌরবের ইতিহাস স্মরণ করার দিন। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।