মোঃ জাফর আলী:: গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর ৪৯ নং ওয়ার্ড ১ নং বড় বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। কার্যালয় টি দীর্ঘ ১৭ বছর পর দখলমুক্ত হলো। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে আনন্দ-উল্লাস বিরাজ করছে। স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় টি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলার পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন মিলন, বিএনপি নেতা মোঃ আব্দুল মালেক, ১নং বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিরাজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন কন্টাকটার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক এস এম শাকিল পারভেজ, ১ নং বড় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেরাজ মিয়া,পূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক নুরু, রমজান আলী বাবু, ৪৯ নং ওয়ার্ড বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদিন মোল্লা, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোঃ আব্দুল জলিল,যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ কৃষক মনির, কাজী শরিফ, মোঃশামিম মিয়া,আমজাদ হোসেন, মোঃ শাহজাহান মিয়া, প্রমুখ।
এসময় কাউন্সিলার পদপ্রার্থী কামরুল ইসলাম কামু বলেন, “একটা প্রতিষ্ঠান, একটা পার্টি অফিস মূলত সরকারি সম্পদ। এ অফিস জনগণের কল্যাণের জন্য এবং দলের কর্মীদের সেবার জন্য ব্যবহৃত হবে। আওয়ামী লীগ আমলে এই ধরনের অফিস দখল করে দোকানপাট বসিয়ে বাজার বানিয়ে বিক্রি করা হয়েছে, যা বেআইনি। কোনো সরকারি সম্পদ বা রাজনৈতিক অফিস ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তর করার এখতিয়ার কারো নেই। এখন যেহেতু দখলমুক্ত করা হয়েছে, আমি বিশ্বাস করি এ অফিস সমাজের জন্য কল্যাণকর কাজে ব্যবহৃত হবে। আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সংগঠন যেন জনগণের পাশে থেকে কাজ করতে পারে।” অফিস পুনরুদ্ধার উপলক্ষে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রান্নাবান্না ও আপ্যায়নের মধ্য দিয়ে এলাকাবাসী আনন্দ ভাগাভাগি করেছেন। নেতৃবৃন্দ একে গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কার্যক্রমের শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।