July 9, 2026, 11:12 am

গাজীপুরে উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের ওপর ব্যবসায়ীদের হামলা

Reporter Name
  • আপডেট Tuesday, September 2, 2025
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালার সিএন্ডবি বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। এতে বিভাগের এক সার্ভেয়ার আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে সওজ। দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যবসায়ী রবিউল ইসলাম নামে সওজের সার্ভেয়ারের ওপর হামলা চালান। ঘটনার সময় আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সওজের জমি দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছেন। এতে মহাসড়কের যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষও সমস্যার সম্মুখীন হচ্ছেন। অভিযোগের ভিত্তিতে সওজ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
গাজীপুর জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, হামলার সময় আমি অন্য পাশে অভিযান পরিচালনা করছিলাম। আহত সহকর্মীর সঙ্গে কথা বলে হামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে সার্ভেয়ারের ওপর হামলার কারণে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী এর নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী অভিযানে অংশ নেন। এতে মহাসড়কের পাশে শতাধিক অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর