May 31, 2026, 6:05 pm

কুমিল্লায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত : সাতজন আহত

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা ::
  • আপডেট Sunday, June 11, 2023
  • 128 জন দেখেছে

কুমিল্লায় পিকআপ এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানটির চালক সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার মোরশেদ (৩০) ও একই এলাকার মোহন মিয়ার ছেলে ও লালবাগ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো. সৈকত (১৪)। আহতদের নাম পরিচয় জানা যায়নি।  

জানা গেছে, ১৬ জন কিশোর একটি পিকআপ ভ্যানে করে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) খেলা দেখতে উপজেলা পরিষদ মাঠে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তারা সবাই উপজেলার লালবাগ যুবপুরের বাসিন্দা।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর