July 9, 2026, 11:03 am

টঙ্গীতে ছিনতাইরোধে মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট

Reporter Name
  • আপডেট Tuesday, September 2, 2025
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে ছিনতাই প্রতিরোধে মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। সোমবার বিকেলে এ চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। এখন থেকে ছিনতাইরোধে মহাসড়কে নিয়মিত র‍্যাবের চেকপোস্ট ও টহল চলবে বলে জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, ইদানিং টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় বিআরটি ফ্লাইওভারে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় র‍্যাবের পক্ষ থেকে নিয়মিত চেকপোস্ট ও টহল জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় চিহ্নিত মাদকস্পটগুলোতেও র‍্যাবের নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে টঙ্গীতে মহাসড়কে অব্যাহত ছিনতাই বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে টঙ্গী পশ্চিম ও টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জকে (ওসি) গত রোববার একযোগে অন্যত্র বদলি করা হয়েছে। বিশেষ করে মহাসড়কের টঙ্গী পশ্চিম থানার অংশে ছিনতাই নিয়মে পরিণত হয়েছিলো। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমানের নির্লিপ্ততাকে দায়ী করেন স্থায়ীরা। এ ছাড়া মাদককারবারিসহ বিভিন্ন অপরাধীদের সাথে ওসি ইস্কান্দারের সখ্যতার অভিযোগও ছিলো। এমনকি তিনি এলাকার ভাঙ্গারি দোকান ও ফুটপাত থেকে নিয়মিত মোটা অঙ্কের মাসোয়ারা নিতেন। টঙ্গী পশ্চিম থানার টহল তৎপরতার অভাবে মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই সংঘটিত হতো। ইদানিং ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অপরাধপ্রবণ এলাকা টঙ্গী পশ্চিম থানার অধীন হলেও টঙ্গী পূর্ব থানা মহাসড়কের কাছে হওয়ায় এসব অপরাধের জন্য টঙ্গী পূর্ব থানাকেও দায়ী করে আসছিলেন এলাকার সাধারণ জনগণ। ফলে একযোগে দুই থানার ওসিকেই অন্যত্র বদলি করা হলো। এ বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ায়ও লক্ষ্য করা গেছে। ‘পশ্চিম থানার ওসির অপকর্মে পূর্ব থানার ওসি বদলি’ এমন মন্তব্যও অনেককে করতে শোনা গেছে। এমনকি টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে একজন পেশাদার ও সৎ অফিসার হিসেবে অনেককে তার প্রশংসা করতেও শোনা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর