July 4, 2026, 10:35 am

ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণে সাবেক এমপি শাহীন

Reporter Name
  • আপডেট Monday, August 25, 2025
  • 131 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি রবিবার অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণ রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে মাইজবাগ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাইজবাগ পাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাইজবাগ উচ্চ বিদ্যালয়,তারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাটিহারি মধ্যপাড়া মারকাযুল উলুম মাদরাসা, মাইজবাগ পাছপাড়া বাগে জান্নাত নূরানী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এক হাজারের বেশি বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।এসময় সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ যে অপরিহার্য ভুমিকা পালন করবে। সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, উপজেলা বিএনপির সদস্য তৌফিকুল ইসলাম তারেক,আবুল কালাম ভূঞা, শাহাব উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, আল আমিন, সোহেল ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুজন, ওলামা দলের আহবায়ক সাইফুল্লাহ তারা, উপজেলা ছাত্রদলের সিনি-যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনি. যুগ্ম আহবায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা,আবদুল মালেক, শহিদুল্লাহসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর