July 4, 2026, 7:06 pm

গাছা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান: অতিরিক্ত পুলিশ কমিশনার

Reporter Name
  • আপডেট Monday, August 18, 2025
  • 66 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উদ্যোগে গাজীপুর চৌরাস্তা এলাকায় আজ সোমবার (১৮আগস্ট) “ওপেন হাউস ডে-২০২৫” অংশীজনদের সাথে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ রবিউল হাসান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উওর বিভাগ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এবং সমাজ থেকে এই মরণনেশা নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি চাঁদাবাজি চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাসন থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর