July 4, 2026, 9:46 pm

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান ভস্মীভূত প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি

Reporter Name
  • আপডেট Friday, August 15, 2025
  • 78 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে  প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।  আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে হঠাৎ করেই বাজারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে । এতে আবুল হোসেন ও সুবল চন্দ্র দাসের দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া পাশের হাফেজ আবু সালেহের একটি কাপড়ের দোকানেও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠেই দেখি বাজারে আগুন দাউদাউ করে জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত চলে আসে। তারা আসতে লেট করলে আরো বড় ক্ষতি হতে পারত।
ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর