July 4, 2026, 12:50 pm

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Friday, August 8, 2025
  • 147 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ডালি :: গাজীপুর মহানগরীর টঙ্গীর স্টেশন রোড এলাকা আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে একটি পলিথিন ব্যাগ থেকে এক যুবকের খন্ডিত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়, একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পায়। ওই ব্যাগ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তারা টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিথিন ব্যাগটি খুলে যুবকের খণ্ডিত অংশ দেখতে পায়। খন্ডিত লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণে কাজ চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর