July 9, 2026, 7:41 pm

কালীগঞ্জে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, July 12, 2025
  • 176 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী এলাকায় এ প্রতিযোগতার আয়োজন করা হয়। ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠনে তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করা, প্রকৃতি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া হচ্ছে এর মূল উদ্দেশ্য। মনোমুগ্ধকর পরিবেশে তরুণ-তরুণীদের মিলনমেলায় উৎসবের আমেজে পরিণত হয়েছে। ‘ও আমার দেশের মাটি’ শিরোনামের ভিডিও কনটেস্টে সেরা নির্বাচিত হন সাংবাদিক রফিক সরকার। তার ভিডিওতে ফুটে ওঠে গ্রামবাংলার প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির অপার সৌন্দর্য। একই বিভাগে আরেক বিজয়ী হন শিক্ষার্থী সুমন প্রধান, যার ভিডিওতে উঠে আসে তরুণদের সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার চিত্র। বর্ষাকালীন ‘বর্ষায় কালীগঞ্জের রূপ’ ফটো কনটেস্টে সেরা ফটোগ্রাফার নির্রাচিত হন তামিম রোহান। এ প্রতিযোগীতায় প্রথম হন তপু রায়হান, দ্বিতীয় ইলিয়াস আহমেদ তন্ময় ও তৃতীয় হন স্পেরো সুমাইয়া। তাদের তোলা ছবিতে ধরা পড়ে বর্ষার রং, নদীর ঢেউ, মানুষের হাসিমুখ আর প্রকৃতির নিবিড়তা।
শীতকালীন ফটো কনটেস্টে সেরা ফটোগ্রাফার নির্রাচিত হন ইউনুস আলী। এ প্রতিযোগীতায় প্রথম হন সুমন হোসেন সৈকত, দ্বিতীয় ইলিয়াস হোসেন ও তৃতীয় হন রানা আফরিন। প্রত্যেকের ছবিতে ছিল প্রকৃতি আর জীবনের অনন্য ছাপ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’-এর প্রধান নুরুল ইসলামসহ অ্যাডমিন প্যানেলের সদস্য সাব্বির আহমেদ, হাসিব খান, রাশিদুল ইসলাম, সুমাইয়া হক, মোকারম আহাম্মদ ও অনিক সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মিডিয়া পার্টনার ছিল কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব। উদ্যোক্তারা জানান, নতুন প্রজন্মকে প্রকৃতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখতে তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর