July 23, 2026, 10:08 pm

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, June 6, 2023
  • 125 জন দেখেছে

সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৬ মে) রাত ৮টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর