August 23, 2026, 8:53 am

গাজীপুর মহানগরীর ৫৩ওয়ার্ডের টিসিবির খাদ্যসামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ

Reporter Name
  • আপডেট Friday, March 28, 2025
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর ৫৩নং ওয়ার্ডে টিসিবির খাদ্যসামগ্রী বিতরণে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা জানান, একই পরিবারে ৩/৪টি কার্ড ইস্যু করা, কার্ড ছাড়া মাল দেওয়া, প্রভাবশালীদের কার্ড ছাড়া মাল দেওয়া, কার্ডধারীদের মাল না দিয়ে অন্যলোজনের নামে বেনামে কার্ড ইস্যু করা সর্বোপরি মালামাল নিতে আসা নারী-পুরুষের সাথে খারাপ আচরণ করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ৫৩ ওয়ার্ড কাউন্সিলর অফিসের সচিব পলাশ বলেন, টিসিবির পণ্য বিতরণে কোন প্রকার অনিয়ম হয়নি। সুন্দরভাবে সকলের মাঝে বিতরণ করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সিটিকরপোরেশনের সচিবসহ ঠিকাদাররা মিলেমিশে টিসিবির কার্ডধারীদের না দিয়ে নিজেদের পছন্দের লোকজনকে দেওয়ার অভিযোগ রয়েছে।
আজ শুক্রবার সকালে টিসিবি বিতরণ শুরু হয় নগরীর ৫৩নং ওয়ার্ডের হাজী পিয়ার আলী স্কুল মাঠে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আলাদা আলাদাভাবে লাইনে মাল দেওয়ার কথা থাকলেও নারীদের লাইনে পুরুষদের দিতে দেখা যায়। এমনকি কেউ কেউ ৫ মিনিটের মধ্যেই মাল নিয়ে চলে যাচ্ছে লাইন ভঙ্গ করে। লাইন নিয়ে নারীদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে এমন চিত্রও চোখে পড়েছে।
দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো বয়স্ক নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে এসে লাইনে দাড়িয়েছি। অনেকে লাইন ছাড়া নিয়ে যাচ্ছে। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে-চাল ৫ কেজি, ডাল ২কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি সোলা বোড কেজি, তেল বোতলজাত ২লিটার।
টিসিবির খাদ্যসামগ্রী বিতরণে অনিয়ম এ বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সঠিকভাবে বিতরণ হচ্ছে কোন সমস্যা নাই যারা অভিযোগ করেছে তারা মিথ্যাচার করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর