July 9, 2026, 6:22 am

টঙ্গীতে তুলার গুদামে আগুন এক ঘন্টায় নিয়ন্ত্রণে

Reporter Name
  • আপডেট Friday, March 28, 2025
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীর মন্ডল মার্কেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মণ্ডল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, দুপুরে টঙ্গীর মণ্ডল মার্কেট এলাকায় লুৎফুর রহমান রাজুর তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামে থাকা কয়েক লাখ টাকার তুলা ও তুলা থেকে সুতা তৈরির মেশিন আগুনে পুড়ে গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর