July 9, 2026, 6:21 am

গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • আপডেট Friday, March 28, 2025
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পোল্ট্রি ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে (ফু-ওয়াং ফুড কারখানার সামনে) এই দুর্ঘটনা ঘটে বলে জানান সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান।
নিহতরা হলেন-পিকআপ ভ্যানের কনডাক্টর রাজু মিয়া (৩৫) এবং পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যগাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর