August 23, 2026, 11:14 am

দৈনিক বিজয়বাংলা টিভি’র প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

Reporter Name
  • আপডেট Wednesday, March 26, 2025
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: দেশবাসীকে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বিজয়বাংলা টিভি’র প্রকাশক ও সম্পাদক  এবং টঙ্গী রিপোর্টার্স  ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী। তিনি এক শুভেচ্ছা বাণীতে বলেন, দৈনিক বিজয়বাংলা টিভি‘র সকল পাঠক, কলাকৌশলি, শুভানুধায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
তিনি আরও বলেন, একটি মাস সিয়াম সাধনার পর মুসলমানদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়। দেশের বৃত্তবানরা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারাও যেন ঈদের আনন্দের অংশীদার হতে পারেন। পরিশেষে সকল সাংবাদিক নেতৃবৃন্দকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর