July 9, 2026, 7:27 am

ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ কস্মিনকালেও আর ফিরবে না: হাসান সরকার

Reporter Name
  • আপডেট Wednesday, March 26, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আওয়ামী লীগ কস্মিনকালেও আর ফিরবে না। ভারতের দাদাগিরিও আর থাকবে না।
মঙ্গলবার গাজীপুর নগর ভবন সংলগ্ন চেয়ারম্যান বাড়িতে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নোয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সারের ব্যবস্থাপনায় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার।
গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত মেয়র) আব্দুল করিম, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আক্তারুজ্জামান, গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান, সাবেক গাজীপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন রফিক, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পূবাইল ইউপি চেয়ারম্যান মো. সুলতান উদ্দিন, সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. বেনজির আহমেদ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর