July 9, 2026, 8:45 am

কালিয়াকৈরে জুটের গোডাউনে আগুন ৩ গোডাউনের মালামাল পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Tuesday, March 25, 2025
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়া এলাকায় আজ মঙ্গলবার ভোর ৪টায় তিনটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, প্রথমে রফিকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সুমন মিয়া এবং রশিদের জুটের গোডাউনে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
জুটের গোডাউনের মালিক রফিক জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোডাউনের মালিকরা জানান তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর