July 9, 2026, 12:09 pm

গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, March 22, 2025
  • 122 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে শফিউদ্দিন রোড মহানগর তাঁতীদলের কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন গাজীপু মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর তাঁতীদলের সদস্য সচিব তাইজউদ্দিন তাজু। এ সময় উপস্থিত ছিলেন, আতিকুল্লাহ মিন্টু, সোহেল সিদ্দিকী, আব্দুল কাদের, হালিম রিজভী, বদিউর রহমান, হাসান চঞ্চল, আলম, মেহেদী, মোয়াজ্জেম হোসেন, ইউনুস মিয়া, বাবুল হোসেন, আক্কাস মৃধা, আব্দুল মালেক, জাকির হোসেন, সাত্তার মাস্টার, শেখ ফরিদ, সুমন, আমিনুল ইসলাম বাবু, মাসুদ, ইকবালসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


ইফতার মাহফিলে বক্তারা বলেন, খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। পুরো জাতি আজ বেগম খালেদা জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমরা তার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও রয়েল গ্রুপের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম সোহরাব উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করছি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং তারেক রহমান এবং  বিশিষ্ট শিল্পতি ও হামদা গ্রুপের চেয়ারম্যান ও  জিয়া পরিবারে বিশ্বস্ত আবুল কাশেসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর