July 9, 2026, 1:35 pm

জুলাইয়ের বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া: শিবির সভাপতি

Reporter Name
  • আপডেট Friday, March 21, 2025
  • 60 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিল, চিন্তার ভিন্নতা ছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। শহরের মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ আয়োজন হয়।
জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। এজন্য যদি আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয়, দেবো। এরপরও আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। ন্যায়ের পক্ষে থাকবো এটাই ছিল জুলাই বিপ্লবের অন্যতম স্পিরিট। জালেম এবং মজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের স্পিরিট ছিল ভ্রাতৃত্ব-ভালোবাসা ও সেক্রিপ্রাইজ করার মানসিকতা। যার কারণে আহত অনেককে সাহায্য করার সময় তারা বলেছে আপনারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না।
জুলাইয়ের ক্রেডিট নিয়ে ডিবেটের বিষয় উল্লেখ করে শিবির সভাপতি বলেন, আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময়ে যে মানসিকতা ছিল কেন জানি সেটা থেকে সরে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে, কে কার চেয়ে কত বেশি করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইসমাইলের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর