October 7, 2026, 9:27 pm

টঙ্গীতে শিশু ধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, March 21, 2025
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক প্রধান আসামি রুহুল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যার-১০ এর সদস্যরা। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে র‌্যাবের যৌথ অভিযানিক দল মুন্সিগঞ্জ জেলা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সে শিলমুন পশ্চিম পাড়া এলাকায় জনৈক মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকতো।
র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা-আবর্জনা পরিষ্কারের কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় ঘটনার দশ দিন পর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা আবুল কালাম। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদু ‍ৃ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যরা আসামি রুহুল আমিনকে হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর