মো: আব্দুল কাদের:: ঘাটাইল উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার শ্যাম বিয়ারা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো: শামছুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম খান। এছাড়াও ঘাটাইল উপজেলার গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় শতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এইসব ঈদসামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শামছুজ্জামান খান বলেন, অসহায়রাও যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, সেকথা ভেবে এমন একটি উদ্দ্যোগ সত্যি অনেক প্রশংসনীয়। আমি এই সংগঠনের দীর্ঘায়ু ও উন্নতি কামনা করি। আমরা অসহায় এই মানুষগুলোকে ঈদে কিছুটা সহযোগিতা করার প্রচেষ্টা করেছি মাত্র। প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ সবসময় অসহায়দের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে। এই ঈদ সামগ্রী শুধুমাত্র সহযোগিতা নয় অসহায়দের জন্য উপহারও। এটা আমাদের জন্য অনেক প্রশান্তির বিষয় এবং সকলের সার্বিক সহযোগিতা পেলে ক্রমাগতভাবে বিভিন্ন সময়ে এই সহযোগিতা চলমান থাকবে।