July 9, 2026, 2:47 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • আপডেট Thursday, March 20, 2025
  • 100 জন দেখেছে

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেট কারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চার আসামিসহ অজ্ঞাত তিনজনের নামে মামলা রুজুর পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চানপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন জাফর (২৫), নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)।
এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাঁটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রঙের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুটি স্টিলের এমএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি আভিযানিক টিম ডাকাতদলকে হাতেনাতে ধরে। গ্রেপ্তার চার আসামিসহ অজ্ঞাত তিনজনের নামে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর