July 9, 2026, 2:45 pm

৬ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

Reporter Name
  • আপডেট Thursday, March 20, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার ৭ বিভাগে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর বিভাগেও আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামী রোববার থেকে বৃষ্টিপাত থাকবে না। এসময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আগামী দুই দিন দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এতে করে দিনের গরম কিছুটা কমতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজারহাটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর