July 9, 2026, 2:45 pm

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক

Reporter Name
  • আপডেট Thursday, March 20, 2025
  • 65 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: বাংলাদেশের বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বিদেশি প্রভুদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারবে না।  বুধবার বিকেলে রাজধানীর রূপনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত এ স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে কতিপয় ষড়যন্ত্রকারীরা দুষ্কৃতকারীরা আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা। স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এ দেশের জনগণকে ভয় পেত। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর