July 9, 2026, 2:53 pm

গাজীপুরের পূবাইলে মাদক সম্রাট সুজনসহ গ্রেফতার-৩

Reporter Name
  • আপডেট Tuesday, March 18, 2025
  • 59 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  গাজীপুরের পূবাইল থানার মাজুখান থেকে সোমবার রাতে দুর্ধর্ষ মাদকসম্রাট ও চিহ্নিত একাধিক মামলার পলাতক আসামি সুজনকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা আরও দুইজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।অন্য কয়েকজন পালিয়ে যায়।রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের নিমতলা ব্রীজের ঢাল থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় দলের কয়েকজন পালিয়ে যায় বলে জানা যায়।
মাদকসম্রাট সূজন মিয়া অপ্রতিরোধ্যভাবে পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের মাজুখান এলাকায় মাদককারবারি হিসাবে পরিচিত।সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রিসহ যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখছে প্রকাশ্যভাবে। তার ভয়ে কেউ টু শব্দটি করার সাহস পায়না।এমনই অভিযোগ এলাকাবাসীর।সূজনকে গ্রেফতার করার খবরে পূবাইলের মাজুখান এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।গ্রেফতার সূজন মিয়া পূবাইল থানার মাজুখান এলাকার মৃত রহম আলীর ছেলে। অন্যরা হলেন শিপন মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কদমতলী গ্রামের হারুন মিয়ার ছেলে ও মাসুম মিয়া পূবাইল থানার মাজুখান উত্তর পাড়ার হযরত আলীর ছেলে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর