July 9, 2026, 5:00 pm

‘আ. লীগের অপকর্মের হিসাব না নিলে খারাপ দিনগুলো আবার ফিরে আসতে পারে’: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Tuesday, March 18, 2025
  • 60 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, কাজের সময় শেষ হলে হিসাব দিতে হয়, নিতে হয়। আওয়ামী লীগের সময় শেষ, এখন তাদের হিসাব দেওয়ার পালা। প্রতিটি অন্যায়-অপকর্মের কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে।
তিনি বলেন, আমরা যদি হিসাব না নেই তাহলে একসময় আওয়ামী লীগের সকল অপকর্ম বৈধতা পেয়ে যাবে এবং বিগত ১৭ বছরের খারাপ দিনগুলো এ জাতির ওপর আবার ফিরে আসতে পারে। সোমবার (১৭ মার্চ) গাজীপুর মহানগরীর টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় সাতাইশ স্কুল মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান কিরণ।
আরো ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সাবেক অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন সফি, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারসহ বিএনপি ও অঙ্গ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর