July 9, 2026, 6:17 pm

রাজধানীর ওয়ারীতে বিপুল দেশি-বিদেশি জাল নোটসহ গ্রেপ্তার দুই, সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, March 17, 2025
  • 73 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর ওয়ারী থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন— মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। রবিবার দিবাগত রাতে ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তাদের হেফাজতে থাকা ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলি রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আর, কে মিশন রোডের ৮ নং গলির একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাল নোট ব্যবসায়ী সাইদুর রহমান ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারের সময় আসামি হেফাজত থাকা ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরিতে ব্যবহৃত প্রিন্টারের আটটি অব্যবহৃত কালির কৌটা, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ ঘটনাস্থল থেকে পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের দেশী ও বিদেশি জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো। তারা আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর