July 9, 2026, 6:18 pm

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

Reporter Name
  • আপডেট Sunday, March 16, 2025
  • 112 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে গাজীপুর সদর উপজেলার মহাসড়কের ১ বাঘের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শ্রী সুমন কুমার সূত্রধর (৩৫)। তিনি পাবনা জেলার জগন্নাথপুর উপজেলার হাটুরিয়া বেড়ামাড়া এলাকার শ্রী জীবন চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি বাঘের বাজারে অবস্থিত পল্লী মঙ্গল এনজিওর একটি শাখায় তিনি কর্মরত ছিলেন।
সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) চান মিয়া খোলা কাগজকে জানান, সুমন কুমার মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, পুলিশ কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর