July 9, 2026, 7:30 pm

নিজের লেখা বই নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name
  • আপডেট Saturday, March 15, 2025
  • 153 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যে অন্যতম এবং অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে বই লিখেছেন। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বইটির প্রকাশনা অনুষ্ঠানের কথা জানিয়েছেন।
পোস্ট করা ছবিতে দেখা গেছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ। ফেসবুকে আসিফ মাহমুদ বলেন, আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জানা-অজানা অনেক কিছু পাবেন এই বইতে।
তিনি বলেন, সময় স্বল্পতার কারণে অনেক বিস্তারিতভাবে লেখার সুযোগ পাইনি। জুলাই গণ-অভ্যুত্থানে দেশের নানা প্রান্তে আন্দোলনকে সংগঠিত করা, পরিচালনা করা সকলের প্রতি আহ্বান থাকবে আপনারাও লিখুন। সবার গল্পগুলো আসলেই আগামী প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর