October 12, 2026, 10:43 am

অভিনেত্রী স্বাগতা নতুন গান নিয়ে আসছেন

মাসুদ আলম
  • আপডেট Thursday, June 1, 2023
  • 158 জন দেখেছে

জিনাত শানু স্বাগতা অভিনয়ের পাশাপাশি গানও করেন ।  নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘সে সামথিং’ শিরোনামে এ দ্বৈত গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ।

গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন এই সংগীত জুটি। সংগীত আয়োজন করেন সন্ধি। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক।

স্বাগতা জানান, শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় এ গানটি উন্মুক্ত করা হবে। এ উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধ্যায় স্বাগতার সঙ্গে গাইবেন হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।

স্বাগতা বলেন, ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতার বেশ সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।

গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হবে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর