July 9, 2026, 8:38 pm

ধর্ষকের শাস্তির দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Friday, March 14, 2025
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রকাশ্যে ধর্ষকের শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শুক্রবার (১৪ মার্চ) নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে প্রথম সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি শামসুল আলম উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্যরা বলেন, আমার বোন আছিয়ার মৃত্যু হয়েছে, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়।
স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে অথচ কোরআনের একটা আইন করতে পারলাম না। শাহবাগীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। আছিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচার করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর