July 9, 2026, 8:53 pm

শনিবার রংপুরে ৪ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

Reporter Name
  • আপডেট Thursday, March 13, 2025
  • 99 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনসহ জেলার তিন পৌরসভা ও আট উপজেলায় দুই হাজার একশ’ ২৯টি কেন্দ্রে চার লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডের দুশ’ ৯৭টি অস্থায়ী কেন্দ্রে এক লাখ ৩৩ হাজার পাঁচশ’ শিশু এবং জেলার বাকি আট উপজেলায় এক হাজার আটশ’ ৩২টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ৫৭ হাজার পাঁচশ’ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানান, আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার নয়শ’ ২২ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী চার লাখ ৩২ হাজার ৭৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী ও টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত পৃথক দুটি সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, এবার সিটি কর্পোরেশন এলাকায় ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার পাঁচশো শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ১৪ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. শাহিনা সুলতানা বলেন, আট উপজেলার ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার চারশ’ ২২ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ১৮ হাজার ৭৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর