July 9, 2026, 7:32 pm

আরও দুই মাস বাড়লো সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

Reporter Name
  • আপডেট Thursday, March 13, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আরও দুই মাস বাড়ানো হয়েছে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলবৎ থাকবে। গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর দুই মাস করে এর মেয়াদ বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় বাড়লো আরও একবার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর