July 9, 2026, 7:32 pm

চার দিনের সফরে বাংলাদেশ এসেছেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • আপডেট Thursday, March 13, 2025
  • 55 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো চার দিনের সফরে বাংলাদেশ এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর